1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সেতু থেকে ঝাঁপ, ১৫ ঘণ্টা পর মিলল মরদেহ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সেতু থেকে ঝাঁপ, ১৫ ঘণ্টা পর মিলল মরদেহ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
মরদেহ

সন্ধ্যায় ঝাঁপ, সকালে লাশ—মহানন্দায় বিষাদঘেরা ১৫ ঘণ্টা
অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা নদী) থেকে লাফিয়ে নদীতে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ প্রায় ১৫ ঘণ্টা পর খুঁজে পেয়েছে ডুবুরি দল। সোমবার (৫ মে) সকাল ৯টার দিকে মহানন্দা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক শহরের টিকরামপুর চর নয়নশুকা এলাকার জালাল উদ্দীনের ছেলে মো. শামিম রেজা (১৮)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শামিম হঠাৎ সেতুর রেলিং পার হয়ে সোজা নদীতে ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তেই নদীর স্রোতে তলিয়ে যান তিনি। স্থানীয়রা ও জেলেরা তৎক্ষণাৎ পানিতে খোঁজ শুরু করলেও তার কোনও হদিস মেলেনি। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তারা এসে প্রাথমিকভাবে নদী পরিদর্শন করে রাজশাহীর প্রশিক্ষিত ডুবুরি দলকে ডেকে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হারুনুর রশিদ গণমাধ্যমকে জানান, স্থানীয়দের সহায়তায় প্রাথমিক তল্লাশি চালানো হলেও নিখোঁজ যুবককে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে শামিমের নিথর দেহ পানির গভীর থেকে উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে জানান, নিখোঁজের পর আজ নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ডুবুরি দলের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমন ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..