1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নরুন্দি আইসি ওবায়দুল হক শ্রেষ্ঠত্বের শিখরে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

নরুন্দি আইসি ওবায়দুল হক শ্রেষ্ঠত্বের শিখরে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার পঠিত
আইসি ওবায়দুল হক

নরুন্দির ওবায়দুল হকের সাফল্যে উজ্জ্বল জামালপুরের পুলিশ!

জাহিদ হাসান, জামালপুর
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওবায়দুল হক মার্চ ২০২৫ সালের শ্রেষ্ঠ আইসি নির্বাচিত

পুলিশ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট হলো তদন্ত কেন্দ্রসমূহ। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এসব কেন্দ্রের দক্ষ পরিচালনার ভূমিকা অপরিসীম। জামালপুর জেলার নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ ওবায়দুল হক তার পেশাদারিত্ব, নিষ্ঠা এবং জনগণকে সেবাদানের অনন্য মনোভাবের স্বীকৃতিস্বরূপ মার্চ ২০২৫ সালের ‘শ্রেষ্ঠ আইসি’ নির্বাচিত হয়েছেন।

জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম মহোদয়ের নেতৃত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় জানানো হয়, জনাব মোঃ ওবায়দুল হকের নেতৃত্বে নরুন্দি তদন্ত কেন্দ্র অপরাধ দমন, দ্রুততম সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা এবং নির্ভুল তদন্ত কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

জনাব মোঃ ওবায়দুল হকের এ অর্জন শুধু নরুন্দি তদন্ত কেন্দ্রের জন্যই নয়, বরং পুরো জামালপুর জেলার সম্মান বৃদ্ধি করেছে। তার এ সাফল্য জেলার অন্যান্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ভবিষ্যতেও তিনি এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে প্রত্যাশা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..