1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে জুয়ার আসর থেকে ৫ জন আটক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

জামালপুরে জুয়ার আসর থেকে ৫ জন আটক

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার পঠিত
জুয়ার আসর

জামালপুরে জুয়ার আসর ভেঙে দিলো পুলিশ, ৫ জন আটক!

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ০৮নং বাঁশচড়া ইউনিয়নের বৈঠামারী গ্রামে অভিযান চালিয়ে প্রকাশ্য জুয়ার আসর থেকে পাঁচজনকে হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়ায় ব্যবহৃত নগদ ৪,১৪০ টাকা উদ্ধার করা হয়।

২৩ এপ্রিল ২০২৫ ইং, জামালপুর থানা পুলিশের একটি দল, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ওবাইদুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) আবুল কাসেম খান, এএসআই (নিঃ) মোঃ আব্দুল হালিম, কনস্টেবল নয়ন দাশ ও কনস্টেবল মোঃ সোহেল মিয়া অংশগ্রহণ করেন।

অভিযানকালে বৈঠামারী এলাকার আক্কেল আলীর টিনশেড ঘরে জুয়ার বোর্ডে খেলার সময় পাঁচজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:

১। মোঃ আনছার আলী (৩৫), পিতা- মৃত জাল মাহমুল
২। জয়নাল আবেদীন (৪৫), পিতা- মৃত গোলাপ আলী
৩। খাইরুল হোসেন বাবু (২১), পিতা- মোঃ জমশেদ আলী
৪। হারুন (২৫), পিতা- মোঃ ফরহাদ
৫। জিশাউর রহমান (২৬), পিতা- মৃত সাদেক

তারা সবাই বৈঠামারী গ্রামের স্থায়ী বাসিন্দা এবং জামালপুর থানা ও জেলার অন্তর্গত।

আসামিদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..