শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সীমান্তে বিস্ফোরক উদ্ধার, রহস্য ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে!
বেবিয়ারা খাতুন, স্টাফ রিপোটার চাঁপাইনবাবগঞ্জ
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিস্ময়কর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অবাক করা বিষয়, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাত ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদর দপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, দুপুর ২টার দিকে চকপাড়া বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১৮৪ থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। ওই সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তি বিজিবিকে দেখে দুটি ক্যারেট ফেলে পালিয়ে যায়। ক্যারেটগুলো খুলে দেখা যায়, এর ভেতর রয়েছে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা।
এই বিপজ্জনক উদ্ধার অভিযান ঘিরে সীমান্তজুড়ে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হয়েছে।