শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) একযোগে অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ সভা।
সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয় উপজেলা মাসিক সমন্বয় সভা, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা এবং আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের মাসিক সভা।
সভাগুলোতে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। উপস্থিত ছিলেন পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, ওসি মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, ইউপি চেয়ারম্যান আল মামুন খান (হাবাসপুর), মো. ইমান আলী সরদার (বাবুপাড়া), মো. আবু হোসেন খান (যশাই), মো. হাবিবুর রহমান প্রামানিক (মৌরাট), শাহরিয়ার সুফল মাহমুদ (কশবামাজাইল), ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন মোল্লা (মাছপাড়া), আকিদুল ইসলাম (পাট্টা), আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বাকি বিল্লাহ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।