শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ মন্ডল (৩০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। তিনি গোয়ালন্দ ঘাট থানার ওমর আলী মোল্লার পাড়ার হাবি মন্ডলের ছেলে।
গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর রেল গেইট এলাকায় এই নাটকীয় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, জেলা ডিবির একটি চৌকস দল রাজবাড়ী সদর থানার অধীন খানখানাপুর চেকপোস্টে তল্লাশি চালায়। অভিযানকালে খানখানাপুর রেলক্রসিংয়ের হযরতের চায়ের দোকানের সামনে থেকে মো. আরিফ মন্ডলকে ১ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।