1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাংশায় সন্তান জন্ম দিলেন বিধবা এক নারী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

পাংশায় সন্তান জন্ম দিলেন বিধবা এক নারী

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
বিধবা এক নারী

এক বিধবার জীবনে বিয়ের স্বপ্ন দেখিয়ে তাকে করলো সর্বস্বান্ত এক প্রতারক চা দোকানী!

মিজানুর রহমান রাজবাড়ী

রাজবাড়ীর পাংশায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে মো. খায়রুল শেখ নামের এক চায়ের দোকানীর বিরুদ্ধে। এ ঘটনায় বিধবা ওই নারী গর্ভপাতের শিকার হয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত চায়ের দোকানী। অভিযুক্ত ওই দোকানীর নাম মো. খায়রুল শেখ। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের শাহেদ শেখের ছেলে। তিনি ইউনিয়নের সেনগ্রাম বাজারে চায়ের দোকানী।

এ ঘটনায় গর্ভপাতের ওই নারী অসুস্থ অবস্থায় পাংশার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন,

তিনি জানান, গত এক বছর আগে আমার স্বামী মারা গেছে। তিন কণ্যা সন্তান নিয়ে কোনমত খেয়ে না খেয়ে চলছিলাম। খায়রুল শেখ বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আমি গর্ভবতী হই। বিষয়টি তাকে জানানোর পর থেকেই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি গর্ভবতী হওয়ার ছয় মাস পূর্ণ হলে বাচ্চাটি পেটের মধ্যেই মারা যায়। অপারেশনের মাধ্যমে মৃত সন্তারকে গর্ভপাত করানো হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে খাইরুল আমার সাথে যে অন্যায় করেছেন, আমি তার বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্ত খায়রুল শেখের দোকানে গেলে দোকান বন্ধ পাওয়া যায়। এসময় প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, এ ঘটনার পর থেকেই খায়রুলের দোকানটি বন্ধ রয়েছে। তিনি বাজারে আসেন না।

খায়রুল শেখের বাড়িতে তাকে পাওয়া যায়। এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে তার সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। তার পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ১৩ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে ক্লিনিকে আসেন। পরিক্ষা-নিরিক্ষার পর তার গর্ভে থাকা ছয় মাস বয়সী বাচ্চাটি মৃত দেখা যায়। পরবর্তীতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মৃত বাচ্চা বের করা হয়। রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ওই নারী শারীরিকভাবে খুবই অসুস্থ আগে তাকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..