শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
১৩০ পিচ ইয়াবা, দুই ভাই, এক চমকপ্রদ পুলিশি অভিযান রাজবাড়ীতে!
মোঃ মিজানুর রহমান, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশায় একশ ত্রিশ পিচ ইয়াবা সহ মাসুম শেখ ও মারুফ শেখ নামে দুই সহোদরকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ৷ আজ শনিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামের মনিরুল শেখের ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। এসময় ওই গ্রামের মধ্যপাড়া থেকে মাসুম ও তার ভাই মারুফকে আটক করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আটককৃত দুই সহোদরকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আতালতে প্রেরণ করা হয়েছে।