1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর করুন মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

রাজশাহীর পুঠিয়ায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর করুন মৃত্যু

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্ট

তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো মোছাঃ হামিদা (৮), পিতা মো. সাইদুল এবং মোছাঃ সাইফা (৭), পিতা ছলেমান হোসেন। তারা মামাতো-ফুফাতো বোন। হামিদা মঙ্গলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং সাইফা তাহেরপুর আহলে হাদিস হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির সামনের উঠানে খেলার সময় সাইফা লুকোচুরি খেলতে গিয়ে মামার বাড়ির বারান্দায় রাখা একটি পুরোনো ফ্রিজের পেছনে লুকিয়ে পড়ে। সেই ফ্রিজে বিদ্যুৎ সংযোগ থাকায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে হামিদাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে দুই শিশুকে তাহেরপুর পৌরসভার রয়েল আল্টা সাউন্ড অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে নিহতদের নিজ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, হামিদার পরিবারের ওপর যেন একের পর এক মৃত্যুর ছায়া নেমে এসেছে। এর আগেও হামিদার একটি ভাই (বয়স ৮) সাপে কেটে এবং একটি বোন (বয়স ৮) পানিতে ডুবে মারা গেছে। মাত্র ৮ বছরের ব্যবধানে একই পরিবারে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনা এলাকাজুড়ে শোকের মাতম সৃষ্টি করেছে। শিশু দুটি যে বাড়ি থেকে বেরিয়েছিল হাসি মুখে, তারা আর কখনো ফিরে আসবে না—এই বাস্তবতা মেনে নিতে পারছে না কেউ।

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, বিষয়টি জেনেছেন তবে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..