শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
“ইউএনও সেজে চাঁদাবাজি! সরকারি সুবিধার নামে প্রতারণার ফাঁদ”
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর ঘটনা! উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমানের অফিসিয়াল মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র নানা সরকারি সুবিধা—বিশেষ করে টি-আর বরাদ্দের লোভ দেখিয়ে শুরু করেছে চাঁদা দাবি!
রবিবার (২০ এপ্রিল) দুপুরে ওই চক্রটি ইউএনও সেজে ০১৬১৩২৫৯৭৬৩ নম্বর থেকে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ-সহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে। প্রতারক চক্রটি দাবি করে, বরাদ্দ দিতে হলে অর্থ দিতে হবে।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিএনপি নেতারা সরাসরি ইউএনও’র সঙ্গে যোগাযোগ করেন। তখনই বেরিয়ে আসে ভয়ঙ্কর প্রতারণার রহস্য।
ইউএনও মোঃ তাইফুর রহমান সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
এনামুল হক শাহীন নিজেও সামাজিক মাধ্যমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রশাসন বলছে, কেউ যেন এ ধরনের ফোনকলের ফাঁদে না পড়েন!
চক্রটি এখনো ধরাছোঁয়ার বাইরে, তবে প্রশাসন তদন্তে নেমেছে।