1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ১ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ১

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার পঠিত
সাংবাদিকের ওপর হামলা

স্টাফ রিপোটার, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সাংবাদিকের ওপর ভয়াবহ ও অতর্কিত হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটে এ রোমহর্ষক ঘটনা। আক্রান্ত সাংবাদিক আবদুল কাদির দৈনিক ‘সকালের সময়’ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাগত কাজে শিবগঞ্জ বাজার থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন কাদির। ঠিক তখনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রফিক নামের এক ব্যক্তি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড মারধরের শিকার হন তিনি। আশপাশের মানুষ তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আব্দুল কাদির বলেন, “পেশাগত দায়িত্ব পালনের সময় হঠাৎ রফিক আমার ওপর হামলা চালায়। সে আমাকে বেধড়ক মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রফিককে আটক করে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান জানিয়েছেন, “ঘটনার সাথে সরাসরি জড়িত রফিককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

আক্রান্ত সাংবাদিক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..