1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজায় গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

গাজায় গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
শিবগঞ্জে বিক্ষোভ

শিবগঞ্জ আজ গর্জেছে গাজার রক্ত আর মুসলিম নিপীড়নের প্রতিবাদে!

বেবিয়ারা খাতুন স্টাফ রিপোটার চাঁপাইনবাবগঞ্জ

গাজায় বর্বরোচিত গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ওলামায়ে কেরাম। শনিবার বিকেলে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনসাধারণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সড়কে নেমে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন।

বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরায়েলি হামলা বন্ধ কর ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নবীবুর রহমানের সভাপতিত্বে ও শিবগঞ্জ কাঁচা বাজার জামে মসজিদের ইমাম আবদুর রউফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী আবদুর রউফ ও উপজেলা মডেল মসজিদের ইমাম উমর ফারুকসহ অন্যরা।

বক্তারা বলেন, গুজরাটের কসাই মোদি একের পর এক মুসলিমদের অধিকার খর্ব করছে। তারা মুসলমানদের ঘর-বাড়ি ভেঙে দিচ্ছে। উচ্ছেদ করছে তাদের জন্মস্থান থেকে। সর্বশেষ ওয়াকফ বিল পাস করে ভারতে মুসলমানদের অধিকার খর্ব করছে। এর প্রতিবাদ করতে গিয়ে সমগ্র ভারতে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে। এর পরিণতি ভারতকে ভোগ করতে হবে।

বক্তারা আরও বলেন, গাজাকে আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের বিজয় গাজাতেই হবে। ইসরায়েল তাদের পাপের ফল ভোগ করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের মোকাবিলা করুন। বিশ্ব মুসলমান একত্র হলে ইহুদিসহ মুসলমানদের শত্রুরা নিশ্চয় পরাজিত হবে।

পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে মোদীর কুশপত্তলিকা দাহ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..