শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
জামালপুরে বিট পুলিশিং সভায় জনগণকে অপরাধ দমনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জাহিদ হাসান, জামালপুর
জামালপুরের ০৮নং বাঁশচড়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর মহোদয়ের নির্দেশক্রমে এবং জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আজ ১০ এপ্রিল ২০২৫ তারিখে এই সভা আয়োজন করা হয়।
০৮নং বাঁশচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় স্থানীয় জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওবাইদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ), ০৮নং বাঁশচড়া ইউনিয়নের বিট অফিসার এস.আই (নিঃ) আবুল কাসেম খান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, নারী প্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা এলাকাজুড়ে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং এবং নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, শুধুমাত্র পুলিশ নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিককেও অপরাধ দমনে এগিয়ে আসতে হবে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওবাইদুল হক সভায় উপস্থিত জনগণের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের সমস্যাগুলোর সমাধান করার আশ্বাস দেন। সভায় উপস্থিত সাধারণ জনগণ নিয়মিত এই ধরনের সভা আয়োজনের দাবি জানান এবং পুলিশের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।