1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভোলার মনপুরায় নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ভোলার মনপুরায় নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
নিরাপত্তা ব্যবস্থা

বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

২০২৫ সালের মাধ্যমিক দাখিল ও ভোকেশনাল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা যেন কোনো থ্রিলার মুভির নিরাপত্তা কভারেজ—ঠিক এমনটাই দেখা গেল ভোলা জেলার মনপুরা উপজেলায়। দেশের অন্যান্য অঞ্চলের মতো এখানেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর নদীবেষ্টিত এই অঞ্চলে অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা, যা পরীক্ষার প্রথম দিন থেকেই চালু আছে।

নিরাপত্তা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিখন বণিক বলেন, “মনপুরা নদীপথে বিচ্ছিন্ন একটি উপজেলা। শিক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা দিতে দেওয়ার লক্ষ্যে নৌবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। তারা প্রতিটি কেন্দ্রেই ভেতরে-বাইরে টহল দিচ্ছেন এবং সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “নকলমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টাই কঠোরভাবে দমন করা হবে।”

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “পরীক্ষাকেন্দ্রের চারপাশে পুলিশ মোতায়েন রয়েছে এবং কেন্দ্রের ভেতরে কেবল পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তরা প্রবেশ করতে পারছেন। কেউ আইন লঙ্ঘনের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বছর উপজেলায় ৭১৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে, যার মধ্যে ১৯ জন অনুপস্থিত। চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটিতেই জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় অভিভাবকরা জানালেন, নৌবাহিনী থাকায় তাদের মনে এখন স্বস্তি। “শান্তিপূর্ণ পরিবেশে সন্তানরা পরীক্ষা দিতে পারছে”—বললেন ছমেদপুর বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেত। তিনি আরও জানান, আগের যেকোনো বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..