শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
বেবিয়ারা খাতুন, স্টাফ রিপোটার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো প্রস্তুতিমূলক সভা। বুধবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী জানান, আসন্ন পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে থাকবে ঐতিহ্যবাহী গরু-মহিষের গাড়ি, শহর প্রদক্ষিণ, গম্ভীরা, লাঠি খেলা, সাপ খেলা ও দেশীয় খাবারের আয়োজন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহদাৎ হোসেন, কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু। এছাড়া জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের নেতারা অংশ নেন এই জমজমাট প্রস্তুতি বৈঠকে।