শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ বৈশাখী (২২) ও মোঃ সোহেল রানা (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি -১) । বিষয়টি বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১ টায় নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি ১) এর অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব ।
তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ । গোপন সংবাদের গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের কৈডলা পূর্ব পাড়া এলাকায় এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই আতিক এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও পুর্ব কৈডলা এলাকার মো: খলিলুর রহমানের এবং আবু সাইদের স্ত্রী মোছাঃ বৈশাখী, দক্ষিণ কৈডলা আ: আজিজের ছেলে মোঃ সোহেল রানাকে গ্রেফতার করা হয়৷ তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।