শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষে তিন দিন আগে স্পেনপ্রবাসীসহ ২ জন নিহত হয় এবং আহত হয় অন্তত ২৬ জন। সেই উত্তপ্ত ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল ফের দফায় দফায় একে অপরের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই জেরে আজ রায়পুর থানার দায়িত্বশীলরা বৈঠকে বসে প্রায় ১৬ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।