1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর ক্রীড়ায় নতুন রঙ, সভায় আশাবাদী পরিকল্পনা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

লক্ষ্মীপুর ক্রীড়ায় নতুন রঙ, সভায় আশাবাদী পরিকল্পনা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
আশাবাদী পরিকল্পনা

জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি

অদ্য ০৯ই এপ্রিল, রোজ বুধবার, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে সভাটি জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিলকির সঞ্চালনায় পরিচালিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে.পি. দেওয়ান, উপ-পরিচালক স্থানীয় সরকার জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন, দালালবাজার কলেজের ক্রীড়া শিক্ষক নাসীর উদ্দিন হাওলাদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আ. হ. ম. মোশতাকুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল মোতালেব জুয়েল, এনামুল আহসান রুবেল, জয়নাল আবদিন ফিরোজ ও সাহেদুর রহমান রাফি।

সভায় জেলা প্রশাসক বলেন, এই কমিটি গঠিত হয়েছে নবীন-প্রবীণের সমন্বয়ে। স্বল্প মেয়াদী হলেও আমরা সকলে মিলে লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে বদ্ধপরিকর। ভবিষ্যতে একটি নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করবো। এসময় জেলার ক্রীড়া উন্নয়নে নানা যুগোপযোগী পরিকল্পনা গৃহীত হয়, যা জেলায় ক্রীড়ার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..