শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
অল্প বয়সের যুবকদের ভয়ংকর অপহরণচক্র! শহরের মাঝখানে ঘটে গেল রোমহর্ষক ঘটনা!
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায় মামলায় ৩জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
বগুড়া শহরের পৌরপার্কের গেট থেকে অজ্ঞাতনামা ৩/৪ জন যুবক মাশরুক নামক একজনকে সিএনজিতে তুলে অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে নিয়া যায়।
পরে তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের চাহিদা মতো টাকা না দিলে আসামীগণ ওই ছেলেকে কিল ঘুষি ও চড়থাপ্পর মেরে শরীরের বিভিন্ন জায়গায় ছেলাফোলা জখম করে।
পরবর্তীতে আসামীরা ওই ছেলের বন্ধুদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা ও তার ব্যবহৃত ভিভোএস১ মোবাইল ফোন মুক্তিপণ হিসেবে নিয়ে ভুক্তভোগী মাশরুককে ছেড়ে দেয়।
ভুক্তভোগী গুরুতর অসুস্থ অবস্থায় সেউজগাড়ীতে তার খালার বাসায় যায় ।
এবিষয়ে তার মা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯ টার সময় শহরের কানছগাড়ী সন্ধানী ফার্মেসী নামক দোকানের সামনে থেকে আসামী ১। মোঃ মুরাদ (২৪), পিতা-বুদু প্রামানিক, মাতা-মোছাঃ মিনি বেগম, স্থায়ী সাং-আটাপাড়া, থানা-গাবতলী, এপি/সাং-কানছগাড়ী (হাওয়া এর টিনসেড বাড়ীর ভাড়াটিয়া), থানা-বগুড়া সদর, ২। মোঃ রাকিব ওরফে বগা (২০), পিতা-মোঃ মোস্তফা, মাতা-মোছাঃ উম্মে কুলসুম, স্থায়ী সাং-মোস্তকাশি (জামগ্রাম), থানা-কাহালু, এপি/সাং-কানছগাড়ী (মিলুর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বগুড়া সদর ও ৩। মোঃ মাইনুর ইসলাম (২০), পিতা-মোঃ মনছুর রহমান, মাতা-স্বর্না বেগম, সাং-গাংগোইট, থানা-শিবগঞ্জ, এপি/সাং-কানছগাড়ী (মিলুর ৫ম তলা বাড়ীর ভাড়াটিয়া), থানা-বগুড়া সদর, সর্ব জেলা বগুড়াদেরকে গ্রেফতার করে।
আসামীদের নিকট হইতে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন এবং মুক্তিপনের নগদ ১৫শ টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে জানতে চাইলে, ডিবি ওসি ইকবাল বাহার জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীদেরকে অপহরন করে মুক্তিপণ আদায় মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।