শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
জামালপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভোরের আলোয় সফল ডিবি অভিযান!
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অভিযানে ৪ গ্রাম হেরোইন সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ৮ টা ৫০ মিনিটে জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার নির্দেশনায় প্রতিনিয়ত ওসি নাজমুস সাকিবের সার্বিক তত্তাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার উত্তরপাড়া এলাকায় এসআই মোঃ এহসানুল হক ও এসআই মোঃআপেল মাহমুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে চার গ্রাম হেরোইন উদ্ধার ও গুঠাইল উত্তর পাড়া এলাকার মরহুম মুসার ছেলে মো: শাকিল মিয়া(৩৭), গিলাবাড়ী উত্তর পাড়া এলাকার মরহুন মনসুর শেখ @ ফকির আলীর ছেলে আছর উদ্দিন@আলম শেখ(২৯), একই এলাকার মরহুম ফকির আলীর ছেলে চুন্নু মিয়া(৪০) কে গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা।
দুপুর সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের আগ্রাসন রুখতে জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় আমরা নিরলস পরিশ্রম করছি। আমাদের এ অভিযান চলতে থাকবে।