1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জেলখানার পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

জেলখানার পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পঠিত
লাশ উদ্ধার

মাজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুর থেকে এক অজ্ঞাত কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম খাঁন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে জেলা কারাগারের সামনে পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উপপরিদর্শক ওয়াসিম খাঁন জানান, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তার পরনে ছিল শুধু একটি সাদা পায়জামা। মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কিশোরের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। আশপাশের বাসিন্দাদের জিজ্ঞেস করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সে কোনো মাদ্রাসার শিক্ষার্থী হতে পারে। পাশের থানাগুলোতে খবর পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..