1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে মাদক সম্রাট সাত্তার ৭ কেজি গাঁজাসহ আটক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

জামালপুরে মাদক সম্রাট সাত্তার ৭ কেজি গাঁজাসহ আটক

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পঠিত
গাঁজাসহ আটক

জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—এই প্রতিজ্ঞা নিয়ে অভিযান চালাল জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্র। অভিযানে নেতৃত্ব দেন ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ওবাইদুল হক, সঙ্গে ছিলেন এসআই মির্জা মাহমুদুল করিম, এসআই আশরাফুল হক, এসআই রুপন ও এএসআই উদয় কুমার।

২০২৫ সালের ৭ এপ্রিল, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার সময়, জুয়া ও মাদকের বিরুদ্ধে চালানো হয় এই বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে ইটাইল ইউনিয়নের দমদমা বোয়ালমারী এলাকার আব্দুস সাত্তার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয় মোঃ নূর ইসলামের ছেলে মোঃ আব্দুস সাত্তারকে।

নরুন্দি তদন্ত কেন্দ্র জানায়, দীর্ঘদিন ধরে আব্দুস সাত্তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এলাকাবাসী অভিযোগ করেছেন, সে ইউনিয়নের তরুণ ও ছাত্র সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তারা আব্দুস সাত্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এ ধরনের অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার বাতাস বইয়ে দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..