1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় গাজা হত্যার প্রতিবাদে ছাত্রদের উত্তাল মিছিল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মনপুরায় গাজা হত্যার প্রতিবাদে ছাত্রদের উত্তাল মিছিল

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
গাজা হত্যার প্রতিবাদ

স্লোগানে কাঁপল সাকুচিয়া! ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে উত্তাল জনতা, ফিলিস্তিন জিন্দাবাদে মুখর কলেজ প্রাঙ্গণ

বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

“নারায়ে তাকবির, আল্লাহু আকবার—ফিলিস্তিন জিন্দাবাদ” স্লোগানে মুখর হয়ে উঠলো ভোলার মনপুরার উত্তর সাকুচিয়া বাংলা বাজারের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ প্রাঙ্গণ। গাজা ও রাফাহতে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলেজ এলাকা। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল বাংলাবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে, একের পর এক স্লোগানে কাঁপিয়ে তোলে গোটা এলাকা।

প্রতিবাদ সভায় ছাত্রদলের পাশাপাশি উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান, মরহুম আলী মিয়া মাস্টারের উত্তরসূরি ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান কবির, সাবেক উপজেলা ছাত্রদল নেতা সোহরাব হোসেন, ছাত্রনেতা মোহাম্মদ মামুন মিয়া, ছাত্রদল নেতা মোঃ শরিফ, সাবেক যুবদল নেতা মোশারফ হোসেন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নোমান দালাল ও যুবদল নেতা কবির মিজি।

এছাড়া উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ মনির হোসেনসহ শিক্ষক, কর্মচারী ও সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অবিলম্বে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং বাংলাদেশে থাকা ইসরায়েলি সব পণ্য বর্জনেরও জোর আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..