1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছাত্রদল নেতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
সাধারণ সম্পাদক

যে রক্ত রাজনৈতিক প্রতিহিংসার বলি হলো, সেই হত্যার বিচার হবে কবে?

বনি আমিন মনপুরা (ভোলা) প্রতিনিধি

রাশেদের হত্যাকারী যে হোক না কেন তাকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হেবে। ভোলার নিহত ছত্রদল নেতার কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সাথে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক এ কথা বলেন।

সোমবার(৭ই এপ্রিল) কেন্দ্রীয় সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় যুব দল সাধারণ সম্পাদক মনপুরায় আসেন। তিনি মনপুরায় নেমেই নেতা কর্মীদের নিয়ে নিহত ছাত্রদল নেতা রাশেদের কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারত শেষে শোকাহত পরিবাররের সাথে দেখা করে আর্থিক সহায়তা করেন। নিহত রাশেদের বড় ভাই আজাদ বলেন, আমার ভাইকে আওয়ামী লীগের সন্ত্রাসী গিয়াস উদ্দিন নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র হত্যা করে। থানায় অভিযোগ করার পরেও প্রকৃত আসামিরা ধরাছোয়ার বাহিরে রয়েগেছে পুলিশ প্রশাসনের নীরবতায় খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে আমি আপনার মাধ্যমে তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি যাতে করে প্রকৃত অপরাধীদের উচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুর ইসলাম নয়ন বলেন, “দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমি আজকে নিহত ছাত্রদল নেতার পরিবারের সাথে দেখা করতে এসেছি। আমরা কোন হত্যাকাণ্ডকে সমর্থন করি না যদি এ হত্যাকাণ্ডের সাথে আমাদের কোন নেতাকর্মী জড়িত থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। “
এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন
বিএনপি নেতা,মোঃ রফিকুল ইসলাম মিল্টন,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদ মোঃ ফিরোজ আব্দুল্লাহ, সাবেক যুগ্ন সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ মোঃ ইউনুস আলী রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক,
জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ মোঃ ফয়সাল আহমেদ।
এছাড়াও আরও উপস্থিতি ছিলেন সহ-সভাপতি, মনপুরা উপজেলা বিএনপি ও সদস্য, ভোলা জেলা বিএনপি মোঃ কামাল উদ্দিন, সদস্য, ভোলা জেলা বিএনপির আব্দুল মান্নান হাওলাদার, সহ-সভাপতি, মনপুরা উপজেলা বিএনপি মোঃ সিরাজুল উদ্দিন পালোয়ান,যুগ্ম সম্পাদক, মনপুরা উপজেলা বিএনপি মোঃ আব্দুর রহিম ফরাজি,আহ্বায়ক, জাতীয়তাবাদী যুবদল, মনপুরা উপজেলা শাখা
মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব, জাতীয়তাবাদী যুবদল, মনপুরা উপজেলা শাখা
মোঃআব্দুর রহিম, আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মনপুরা উপজেলা শাখা,মোঃমিজানুর রহমান সদস্য সচিব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মনপুরা উপজেলা শাখা মোঃ হোসেন হাওলাদার
আহবায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল, মনপুরা উপজেলা শাখা মোঃ ইকরাম কবির,সদস্য সচিব, জাতীয়তাবাদী ছাত্রদল, মনপুরা উপজেলা শাখা মোঃ সাহাদুল ইসলাম শাহীন সহ প্রমুখ।।
উল্লেখ্য গত ১৯ মার্চ বুধবার দক্ষিণ সাকুচিয়ায় বেড়িবাঁধ নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে তা বাধা দেন রাশেদ এতে ভোর ক্ষুব্ধ হয়ে গিয়াসউদ্দিন নিজের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র রাশেদের উপর হামলা চালান। হামলার শিকার হয়ে ঢাকা নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..