1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নবনির্মিত কাঁচা রাস্তা কেটে দিলো প্রভাবশালীরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

কালিহাতীর সিংগাইরে নবনির্মিত কাঁচা রাস্তা কেটে দিলো প্রভাবশালীরা, এলাকাজুড়ে উত্তেজনা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পঠিত
কাঁচা রাস্তা

সরকারি বরাদ্দে তৈরি রাস্তা নদীতে ছুঁড়ে ফেলার ঘটনায় এলাকায় উত্তেজনার আগুন!
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সিংগাইর উত্তরপাড়া এলাকায় সম্প্রতি নির্মিত একটি কাঁচা রাস্তা কেটে নদীতে ফেলে দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ৭ টন চালের সরকারি বরাদ্দে নির্মিত সংযোগ রাস্তাটি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক কেটে নদীতে ফেলে দিয়েছেন।

জানা যায়, বল্লা সিংগাইর বাড্ডা ব্রিজ থেকে উত্তরপাড়া পর্যন্ত প্রায় ১,০০০ ফুট দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি নির্মাণ করেন স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান। অথচ নির্মাণ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই হঠাৎ একদল প্রভাবশালী ব্যক্তি ইউপি সদস্যকে আটক রেখে বুলডোজার চালকের হুমকি দিয়ে রাস্তাটি কেটে পুরোটা নদীতে ফেলে দেন।

এ ঘটনায় এলাকার মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, বহুদিনের স্বপ্ন ছিল এই রাস্তাটি, যা দিয়ে সহজে স্কুল, বাজার এবং উপজেলা সদরে যাওয়া যেত। কিন্তু কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিতভাবে জনগণের সেই সুবিধা ধ্বংস করেছে।

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন ও সাহেলা বেগম বলেন, “এই রাস্তা আমাদের জীবনের প্রয়োজন ছিল। যারা এটি কেটেছে, তারা এলাকায় শত্রুতা করেছে।”

রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি চালের বিনিময়ে রাস্তাটি তৈরি হয়েছিল। এখন সেটি নদীতে ফেলে দেওয়া হলো—এটা আমরা মেনে নিতে পারি না।”

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, “৭ টন চালের বরাদ্দে এলাকাবাসীর সহযোগিতায় আমি রাস্তাটি বানিয়েছিলাম। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি আমাকে জোর করে আটকে রেখে রাস্তা কেটে দেয়। আমি আইনি পদক্ষেপ নিচ্ছি।”

এলাকার নারী-পুরুষ সবাই ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচার এবং রাস্তা পুনঃনির্মাণের দাবি জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..