1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তানোরে সন্ত্রাসীদের হামলার শিকার হলেন সাংবাদিক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

তানোরে সন্ত্রাসীদের হামলার শিকার হলেন সাংবাদিক

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
সন্ত্রাসী

সাংবাদিকতার কলমকে স্তব্ধ করতে চায় সন্ত্রাসীরা! রাজশাহীর তানোরে মিঠুন সরদারের রক্তাক্ত রাত!

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোরে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিঠুন সরদার। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ফেটে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। সহকর্মীর আহত হওয়ার খবর পেয়ে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন মধ্যরাতেই ছুটে যান হাসপাতালে। তার সঙ্গে ছিলেন দপ্তর সম্পাদক মো. সুরুজ আলী ও কার্যনির্বাহী সদস্য মিশাল মন্ডল। তারা রাত ১টা ৩০ মিনিটে তানোর পৌঁছালে তানোর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম রনি, তানোর সাংবাদিক ক্লাবের সোহানুল হক পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দও তাদের সঙ্গে যোগ দেন।

মিঠুন সরদারের শারীরিক অবস্থার বিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, “তার মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। মাথায় ৬টি সেলাই লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হতে পারে।”

রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মিঠুন সরদারের উন্নত চিকিৎসার দাবি জানান। একইসাথে তানোর থানা পুলিশের প্রতি আহ্বান জানান দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন বলেন, “সাংবাদিকদের উপর এমন বর্বর হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সাংবাদিক মিঠুন সরদারের দ্রুত সুস্থতা কামনা করেছে জাতীয় সাংবাদিক সংস্থা এবং সাংবাদিক সমাজ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..