1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদে ঘোড়দৌড় প্রতিযোগিতা, উমরনগরে উৎসবের ঢল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ঈদে ঘোড়দৌড় প্রতিযোগিতা, উমরনগরে উৎসবের ঢল

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার পঠিত
ঘোড়দৌড়

ঈদের খুশিতে গ্রাম কাঁপল, ঘোড়ার টগবগ ছুটে এলো হাজারো দর্শক!

ঈদের উৎসবকে ঘিরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর এলাকায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বুধবার (২ এপ্রিল) বিকেলে আয়োজিত এ রোমাঞ্চকর প্রতিযোগিতায় অংশ নেয় সাতটি দুর্ধর্ষ ঘোড়া।

ঈদের তৃতীয় দিনে আয়োজিত এ ইভেন্টে আশপাশের গ্রাম-গঞ্জ থেকে হাজারো মানুষ ছুটে আসে প্রতিযোগিতা উপভোগ করতে। সঙ্গে ছিল তৈলাক্ত কলাগাছে ওঠার মজাদার প্রতিযোগিতা, যা পুরো আয়োজনে যোগ করে বাড়তি রোমাঞ্চ।

দর্শনার্থীরা বলেন, এ ধরনের প্রাণবন্ত গ্রামীণ আয়োজন এখন আর খুব একটা দেখা যায় না। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে তারা ভীষণ আনন্দিত। তারা চান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন হোক।

আয়োজনটির নেতৃত্ব দেন জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি ও ব্যবসায়ী আবুল বাশার বিপ্লব। তিনি বলেন, “গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। এসব টিকিয়ে রাখতেই আমাদের এই উদ্যোগ। ঈদের আনন্দ দ্বিগুণ করতে চেয়েছি।”

ঘোড়াগুলোর গতি, দৌড়ের ছন্দ এবং সাহসিকতা দেখে মুগ্ধ দর্শকরা হাততালি আর হর্ষধ্বনিতে মুখরিত করেন পুরো মাঠ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনবহা ইউনিয়নের ইউপি সদস্য নাজমুল হাসান, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান হাসান, নওশের মোল্লা, ইশারত খান, জাকারিয়া হোসেনসহ আরও অনেকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..