1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীর পদ্মার পাড়ে পর্যটনের অপার সম্ভাবনা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

রাজশাহীর পদ্মার পাড়ে পর্যটনের অপার সম্ভাবনা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
পর্যটনের অপার সম্ভাবনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

সুন্দর, পরিস্কার আর মনোমুগ্ধকর পরিবেশের জন্য পরিচিত রাজশাহী মহানগরী। এই শহরের গর্ব পদ্মা নদী, যার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। নদীর ধারে ভিড় জমে চায়ের কাপে চুমুক দিতে, ফুচকা-চটপটি উপভোগ করতে কিংবা নির্মল বাতাসে হারিয়ে যেতে। পর্যটকদের আনাগোনার ফলে গড়ে উঠেছে অসংখ্য ছোট-বড় দোকান, যেখানে বিক্রি হয় চা, কফি, মুখরোচক খাবার ও শিশুদের খেলনা।

রাজশাহীর এই পদ্মার পাড় শুধু সৌন্দর্যের আঁধারই নয়, বরং এটি এক জীবন্ত কেন্দ্রবিন্দু। ১২ কিলোমিটার দীর্ঘ সরু রাস্তা জুড়ে সকাল-বিকাল হাঁটতে আসেন অনেকে। গ্রীষ্মের দাবদাহে নদীর পানি কিছুটা সঙ্কুচিত হলেও বর্ষায় তা পরিণত হয় বিশাল জলরাশিতে।

শিক্ষানগরী হিসেবে খ্যাত রাজশাহীতে রয়েছে বহু নামকরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট)। শিক্ষার্থীদের অন্যতম প্রিয় স্থান এই পদ্মার পাড়। এখানেই রয়েছে মহান সাধক হযরত শাহ মখদম (রা.)-এর পবিত্র মাজার।

পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে থাকা রাজশাহীর পদ্মার পাড় শুধু বিনোদন নয়, বরং অর্থনৈতিক প্রাণচাঞ্চল্যের এক অন্যতম কেন্দ্রও বটে!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..