1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারীতে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ বার পঠিত
শ্রমিকের মৃত্যু

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা স্টেডিয়াম পাড়ায় সেপটিক ট্যাংক বসানোর সময় মাটি চাপায় প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেডিয়াম সংলগ্ন গোরস্থান সড়কে কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমানের বহুতল ভবনের নিচতলায় সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন শফিকুল শেখ (২৭) ও আরেক শ্রমিক। তারা ২০ ফুট গভীর দুটি গর্ত খনন শেষে রিং স্লাব বসানোর সময় হঠাৎ পাশের মাটি ধসে পড়ে। এতে শফিকুল ৮-১০ ফুট মাটির নিচে চাপা পড়ে। সাথে থাকা শ্রমিকের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় আধাঘণ্টা চেষ্টার পর শফিকুলকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে, হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হুসাইন তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ‘হাসপাতালে আনার আগেই শফিকুলের মৃত্যু হয়েছে, ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

নিহত শফিকুল শেখ ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মোমিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংক খনন ও রিং স্লাব বসানোর কাজ করতেন। তার ৬ বছর বয়সী ছেলে সজিব শেখ ও ৪ বছর বয়সী মেয়ে মরিয়ম রয়েছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার আব্দুল খালেক জানান, ‘গর্তটি ভরাটকৃত বালুমাটিতে খোঁড়া হয়েছিল, যার কারণে মাটি ধসে পড়ে। প্রায় ৩০-৪০ মিনিটের চেষ্টায় শফিকুলকে উদ্ধার করা হয়।’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘শফিকুলের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। তারা অভিযোগ করলে এবং ভবন মালিকের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..