1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনায় ঈদে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ তৎপর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

খুলনায় ঈদে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ তৎপর

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
বিআরটিএ

ঈদে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে খুলনা বিআরটিএ’র কঠোর অভিযান!

মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি

ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে খুলনা বিআরটিএ নানা উদ্যোগ নিয়েছে। ১ এপ্রিল, বিআরটিএ, পুলিশ বিভাগ, খুলনা সিটি কর্পোরেশন, পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সোনাডাঙ্গা বাস টার্মিনালে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়। খুলনা সড়ক বিভাগের মনিটরিংয়ের মাধ্যমে যানজট নিরসন এবং সড়ক আইন বাস্তবায়নে বিশেষ তৎপরতা চালানো হয়।

খুলনায় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, বিআরটিএ’র কর্মকর্তারা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। ফুলতলা উপজেলা ও খুলনায় অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, যাত্রীরা যাতে কোনো প্রকার ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করা হয়।

এই অভিযানে রয়েল পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, রয়েল পরিবহনের একটি সাবকাউন্টার এবং ফাল্গুনী পরিবহনের কাউন্টারকে ভাড়ার তালিকা না রাখার অভিযোগে ২০০০ টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ আদালত ১৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিসবাহ উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএর প্রতিনিধি এবং ফুলতলা থানা পুলিশ সদস্যরা। সোনাডাঙ্গা বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার পরিদর্শন শেষে, তিনটি মামলা ও ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..