শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রাজশাহীর এক মসজিদে ব্যতিক্রমী ঈদ উদযাপন!
গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে নামাজে ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী। এবারের জামাতে অংশ নেন ১৬ জন পুরুষ ও তিনজন নারীসহ মোট ১৯ জন মুসল্লি।
নামাজ আদায়ের পর এক মুসল্লি বলেন, “এটাই আমার প্রথম সৌদি সময়ের ঈদ জামাত, অনুভূতি অসাধারণ!” তিনি আগে দেশের প্রচলিত নিয়মে ঈদের নামাজ পড়লেও এবার নতুন অভিজ্ঞতা লাভ করেছেন।
ইমাম রহিম গাজী বলেন, “চাঁদ তো কেবল বাংলাদেশের জন্য ওঠে না, ওঠে সারা পৃথিবীর জন্য!” তিনি ব্যাখ্যা করেন, সৌদি আরবকে পৃথিবীর মূল কেন্দ্র ধরে আমরা ৮-১০ বছর ধরে এইভাবে ঈদ পালন করছি। আগে মুসল্লির সংখ্যা কম থাকায় নিজ বাড়িতে জামাত হতো, তবে এখন বড় পরিসরে মসজিদেই নামাজ আদায় করা হয়।
এই ব্যতিক্রমী ঈদ উদযাপন নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কেউ একে নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন, কেউবা বিষয়টি নিয়ে করছেন আলোচনা-সমালোচনা।