শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
মোহাম্মদ কেফায়েত উল্লাহ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
জুলাই বিপ্লবের শহীদ আবদুল মজিদের পরিবার পেলো ৩০ লক্ষ টাকার সরকারি সহায়তা! প্রথম দফায় ১০ লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছে। আজ দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখার ইসলাম খন্দকার রামগড়ে শহীদ পরিবারের নিকট এ সহায়তা হস্তান্তর করেন।
জেলা প্রশাসক শহীদ আবদুল মজিদের নাকাপাস্থ বাড়িতে গিয়ে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন এবং ইফাদ গ্রুপের সৌজন্যে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহারও তুলে দেন। তিনি জানান, শহীদ আবদুল মজিদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে, তাঁর পরিবার রাষ্ট্রীয় মর্যাদা পাচ্ছে এবং যথাযথ প্রক্রিয়ায় তা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, প্রথম ধাপে ১০ লক্ষ টাকা দেওয়া হলেও দ্বিতীয় ধাপে আরও ২০ লক্ষ টাকা প্রদান করা হবে, যার ফলে মোট ৩০ লক্ষ টাকা পাবে শহীদ পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন, ছাত্র প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন রিমন, রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।