শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
“ঈদের খুশি সীমিত নয়, সবার তরে, ছড়িয়ে যাক হৃদয় জুড়ে!”
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
জামালপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এক্স ক্যাডেট এসোসিয়েশন! হতদরিদ্র, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ ও স্বল্প আয়ের জনগণের মুখে হাসি ফোটাতে আয়োজন করা হলো ঈদ উপহার বিতরণ কর্মসূচি। আজ শনিবার দুপুরে শহরের বোষপাড়া আরামবাগ এলাকায় সংগঠনটি এই মহতী কার্যক্রম পরিচালনা করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও এক্স ক্যাডেট এসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকাম। প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।
এছাড়াও বক্তব্য দেন দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সাবেক ব্যাংক কর্মকর্তা সুরুজ আলী, সেন্ট্রাল ইউমেন্স কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক রাফিউল আজম, বাংলা টিভির সাংবাদিক নুর মো: ফজলুল করিম কাওছারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, এক্স ক্যাডেট এসোসিয়েশন প্রতিবছর দরিদ্র ও অনগ্রসর জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করে এবং দুর্যোগকালীন সহায়তা দিয়ে মানবতার সেবায় কাজ করে। এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে এক্স ক্যাডেট এসোসিয়েশন প্রায় দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দেয়। উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি, চাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি, যা তাদের ঈদ আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।