শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শাকিল রানা, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ভূমিহীন ও অসহায় পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন শুক্রবার (২৮ মার্চ) দিনভর উপজেলার ৯টি ইউনিয়নের ভূমিহীনদের ও অসহায়দের মাঝে এ উপহার বিতরণ করা হয়
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকার বিপন্ন এসব মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের প্রয়োজনীয় ঈদ বস্ত্র উপহার দিচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের ব্যক্তিগত তহবিল থেকে ঈদের আনন্দে অসহায় পরিবারের সঙ্গে সঙ্গী হতেই এই উদ্যোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে প্যাকেট মোড়কে মধ্যে সেমাই চিনি, শাড়ী,লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করছেন এনামুল হক শাহীন। অসহায় পরিবারের এসব সদস্যরা ঈদ উপহার পেয়ে খুশিতে আত্মহারা, ঈদের খুশির হাসি ফুটেছে তাদের মুখে।
মানুষের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে এনামুল হক শাহীন বলেন, অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। সেই বোধ থেকেই আমাদের আজকের এ আয়োজন।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি মোজাফফর রহমান, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউপি বিএনপির সভাপতি নূরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি নেতা রেজাউল, মশিউর রহমান রকি, রকি আহম্মেদ , মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ প্রমুখ।