1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুর পুলিশের আয়োজনে শিশুদের ইসলামী কুইজ পুরস্কার বিতরণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

জামালপুর পুলিশের আয়োজনে শিশুদের ইসলামী কুইজ পুরস্কার বিতরণ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পঠিত
ইসলামী কুইজ

“ইসলামী কুইজ প্রতিযোগিতায় শিশুদের মাঝে পুলিশ সুপারের পুরস্কার বিতরণ – মসজিদে নামাজ ও জ্ঞানচর্চায় উৎসাহিত করার ব্যতিক্রমী উদ্যোগ!”

শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর

শুক্রবার (২৮ মার্চ) বাদ জুম্মা, জামালপুর পুলিশ লাইন্স জামে মসজিদে জেলা পুলিশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পুলিশ সদস্যদের সন্তান ও আশপাশের এলাকার শিশুদের জন্য আয়োজিত ইসলামী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।

“আজকের শিশুরাই আগামীর আলোকিত ভবিষ্যৎ”—এই মূলমন্ত্রকে ধারণ করে জেলা পুলিশের ব্যতিক্রমী এই আয়োজন শিশুদের ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। নামাজের প্রতি আকৃষ্ট করা ও ধর্মীয় জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ (পিপিএম) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..