শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
“মশার রাজত্বের অবসান! খুলনা সিটিতে ক্রাশ কর্মসূচির জোরালো অভিযান শুরু”
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মিরের ডাঙ্গা ২ নং ওয়ার্ডে মশা নিধনের ক্রাশ কর্মসূচির শুভ উদ্বোধন বৃহস্পতিবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়। কেসিসি ২ নং ওয়ার্ডের সচিব গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কেসিসির উপসহকারী প্রকৌশলী আজিজুন নাহার বেলা।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সভাপতি ও খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, খান জাহান আলী থানা মহিলা দলের আহ্বায়ক শাম্মী চৌধুরী মলি, জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খান জাহান আলী থানা সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন মোঃ রকিবুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, রহমত উল্লাহ, মোঃ জাহিদুল রহমান, আঃ হাকিমসহ কেসিসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে আজিজুন নাহার বেলা মশা নিধন কর্মীদের কাজ পরিদর্শন করেন এবং বলেন, “মশা এখন নগরবাসীর অন্যতম মাথাব্যথা, আর এই সমস্যার স্থায়ী সমাধানে খুলনা সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”