1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই আমের আড়ৎ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই আমের আড়ৎ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পঠিত
অগ্নিকাণ্ড

পরিকল্পিত নাকি দুর্ঘটনা? চাঁপাইনবাবগঞ্জে আমের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ড!

সানাউল্লাহ (সুমন), চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব কিছু ছাই হয়ে গেছে! বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এই রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আড়ৎ মালিক পারদিলালপুর গ্রামের আলহাজ মোঃ আইনাল হকের ছেলে মোঃ আরিফুল ইসলামের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। সন্দেহ করা হচ্ছে, কে বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে! মুহূর্তেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে, দাউ দাউ করে জ্বলতে থাকে ৬ হাজার ক্যারেটসহ আড়তের যাবতীয় জিনিসপত্র। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তখন পর্যন্ত প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের পর চরম হতাশায় ভেঙে পড়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, “আমি প্রতি বছর এই বাজারে আমের ব্যবসা করে সংসার চালাই। আজ সব কিছু শেষ হয়ে গেল! পরিকল্পিতভাবে আমার সর্বনাশ করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই!”

তবে, এই ঘটনায় রহস্যের ইঙ্গিত দিয়েছেন শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ কাদের-ই কিবরিয়া। তিনি জানান, “আমরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ৬ হাজার ক্যারেট পুড়েছে বলে কোনো দৃশ্যমান চিত্র পাইনি। যদি এত ক্যারেট পুড়তো, তাহলে প্লাস্টিকের অবশিষ্টাংশ দেখা যেত। আমাদের হিসাবে আড়ৎ মালিকের ক্ষতির পরিমাণ ১ লাখ টাকার বেশি হবে না।”

এদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতা করা হবে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে—এটা কি নিছক দুর্ঘটনা, নাকি সুপরিকল্পিত নাশকতা?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..