শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী খানাবাড়ী ঈদগাহ কমিটির জরুরী সভা সম্প্রতি খানাবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসর বাদ এ জরুরী সভায় ঈদুল ফিতরের ঈদ জামাতের সময় নির্ধারণ ও ঈদগাহের উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৭ টায় এবং দ্বিতীয় জামাত সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হবে।
ঈদগাহ কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ইসহাক হোসেনের সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ মামুন শেখ, ঈদগাহ কমিটির যুগ্ম সম্পাদক মো. এমলাক ঢালী, উপদেষ্টা আলহাজ্জ হেমায়েত ঢালী, শেখ মুজিবুর রহমান, সর্দার শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ মো. জাবের উদ্দিন, সহ ক্যাশিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম, সাংগঠনিক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ তৈবুর রহমান লিটন, দপ্তর সম্পাদক মোঃ শফিউদ্দিন, নির্বাহী কমিটির সদস্যগণ এবং এলাকার পেশ ইমামরা।