1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুঠিয়ায় শহীদদের সম্মানে বিএনপির বিশাল ইফতার মাহফিল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পুঠিয়ায় শহীদদের সম্মানে বিএনপির বিশাল ইফতার মাহফিল

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
শহীদদের সম্মানে

স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা, খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশাল ইফতার মাহফিল!

তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতার জন্য তম বার্ষিকী উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে পুঠিয়ার বিড়ালদা কলেজ মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রাজ্জাক দুলাল (চেয়ারম্যান, ৩ নং বানেশ্বর ইউনিয়ন পরিষদ)। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ, যিনি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “৫ আগস্টের পর ছাত্রদের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার সরকারের পতন হয়েছে, তবে তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের সতর্ক করেছেন—দলকে ব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না।”

প্রধান বক্তা ছিলেন জুলফিকার রহমান ভুট্টো, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা, সাবেক ইউপি সদস্য (৮ নং ওয়ার্ড, বানেশ্বর)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব এনামুল হক (সাবেক সিনিয়র সহ-সভাপতি, বানেশ্বর ইউনিয়ন বিএনপি), আব্দুস সোবাহান মণ্ডল (সভাপতি, ৪ নং ওয়ার্ড বিএনপি), মোঃ আব্দুল আজিজ (সাবেক এমপি সদস্য, ৩ নং ওয়ার্ড), মোহাম্মদ আবু সাঈদ আখবর (সাবেক সভাপতি, ৫ নং ওয়ার্ড), মোহাম্মদ ইন্তাজ আলী (সাবেক যুগ্ম সম্পাদক) ও মোঃ আলাউদ্দিন মন্ডল (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক)।

হাজারো বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয়, যা আগামী নির্বাচনের জন্য দলের উজ্জীবিত মনোবল প্রকাশ করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..