শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
“জামালপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নতুন দিকনির্দেশনা, ঈদুল ফিতরে কঠোর আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান!”
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। সভায় পূর্ববর্তী সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয় এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, এবং গোয়েন্দা কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা হয়।
পুলিশ সুপার মহোদয় সভায় তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াহিয়া আল মামুন, মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সাইদুর রহমান, অভিজিৎ দাসসহ জেলার থানার অফিসার ইনচার্জবৃন্দ, সিআইডির প্রতিনিধি, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।