1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আবুল হোসেনের ডিলারশীপে চাল বিতরণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

‘খাদ্যবান্ধব কর্মসূচির’ চিনারচর বাজার কেন্দ্রে বিএনপি নেতা মো. আবুল হোসেনের ডিলারশীপে চাল বিতরণ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩১৬ বার পঠিত
chal

সানোয়ার হোসেন ছানু ইসলামপুর

বেনুয়ারচর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন তদারকি কর্মকর্তা হিসেবে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন । ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা বিএনপি’র সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক শওকত আলী (লাল মিয়া মাস্টার) নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি, তোফায়েল আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক হুরমুজ আলী নারু দেওয়ান, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গণি বেপারী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ১১নং চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম- আহ্বায়ক আবু হানিফ বুলবুল, যুগ্ম – আহ্বায়ক রাজু আহমেদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাকির হোসেন বিপ্লব ও স্থানীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

উল্লেখ্য যে ডিলার আবুল হোসেন (এমএসসি) জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, সাবেক উপজেলা কৃষকদলের যুব-বিষয়ক সম্পাদক, ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর বিএনপি’র সহ-প্রচার সম্পাদক, চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি চিনারচর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি পারিবারিকভাবেই দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার পরিবারের অন্যান্য সদস্যও বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।

উপকারভোগী কার্ডধারীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের চাল ন্যায্যমূল্যে আনন্দের সহিত উত্তোলন করছেন। অনেকেই তাদের মধ্যে বলেছেন, ডিলার আবুল হোসেন একজন মার্জিত, ভদ্র ও শিক্ষিত মানুষ। আমরা তার ব্যবহারে খুবই সন্তুষ্ট। আমরা তার প্রতি দোয়া করছি। সে খুবই ভালো মনের মানুষ, তার কাছে ন্যায্যমূল্যে চাল নিতে পারছি এতেই আমরা খুশি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..