1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অল্প বয়েসে চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব মাসুদ চৌধুরী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

অল্প বয়েসে চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব মাসুদ চৌধুরী

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত
মাসুদ চৌধুরী

আজ খুলনা হারালো এক সমাজসেবককে, যার অবদান ছিল অপরিসীম, আমাদের মাঝে আর থাকবে না সেই মহান ব্যক্তিত্ব

মামুন মোল্লা খুলনা

বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ মাসুদ চৌধুরী (৪৬) আজ আমাদের মাঝে নেই। দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করে রবিবার রাতে না ফেরার দেশে চলে যান এই মানুষটি। গতকাল সোমবার, ২৪ মার্চ, সকাল সাড়ে ১১টায় খুলনার ফুলবাড়ীগেট দারুল উলুল মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাযা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারও মানুষ তার শেষ কৃত্যে অংশগ্রহণ করে। জানাযায় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের সদস্যরা, এবং ইমদাদুল উলুল রশিদীয়া মাদ্রাসার শিক্ষক-ছাত্রবৃন্দ।

মাসুদ চৌধুরী ছিলেন একজন অগ্রগামী সমাজসেবক। তার অবদান শুধু সামাজিক উন্নয়নে নয়, ধর্মীয় সেবা ক্ষেত্রেও ছিল অসীম। তেলিগাতী আলোকিত যুব সংঘের সদস্য হিসেবে তিনি অসংখ্য ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো অঞ্চলে। তার পরিবার এখন শোকাহত, এবং তার রেখে যাওয়া দুই সন্তান – মাইশা চৌধুরী (১০) এবং মাগজুম চৌধুরী (১২) – হারিয়েছেন একজন স্নেহময় পিতা। এ ক্ষতি সহ্য করা পরিবারের জন্য সহজ নয়।

মাসুদ চৌধুরীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা, বন্ধু ও সহকর্মীরা। আলোকিত যুব সংঘের নেতৃবৃন্দ, তেলিগাতী ফেসবুক গ্রুপের সকল এডমিনগণ এবং এলাকার মানুষ তার প্রস্থানে গভীর শোক প্রকাশ করেছেন। তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..