শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন
করার সর্বোত্তম পহ্না হলো যাকাত
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন , নামায ও রোযার ফরয বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও তা আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে । যোগিপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় জাব্দিপুর ঈদগাহ মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
যোগিপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় জাব্দিপুর ঈদগাহ মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যোগিপোল ইউনিয়ন আমীর ইসমাইল হোসেন পারভেজ এর সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি মোঃ সরদার আল আমিন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সমাজ কল্যাণ সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসেন, দৌলতপুর থানার আমীর মুশারফ আনসারী, আইবিডব্লিউএফ এর সেক্রেটারী আজিজুর রহমান স্বপন , থানা সেক্রেটারী মাওলানা মহিউদ্দীন আলমগীর, এতে অন্যান্যের বক্তব্য রাখেন জামায়াত নেতা শেখ আলাউদ্দীন, মোল্ল্যা নুরে আলম , মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আতাউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মোঃ আনিছুর রহমান, মোঃ সাখাওয়াত হোসেন, বদরুদ্দোজা, আকতার হোসেন, মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলী, মুফতি মানসুরুল হক, মাওলানা হাফিজুর রহমান ফারুকী, ইউপি সদস্য এনামুল কবির প্রমুখ। ইফতার এর পুর্বে দেশের এই ক্রান্তিলগ্নে সাধারন জনগনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।