1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনা বিভাগীয় ট্যাংলরী শ্রমিক নেতার উপরসন্ত্রাসী হামলার জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

খুলনা বিভাগীয় ট্যাংলরী শ্রমিক নেতার উপরসন্ত্রাসী হামলার জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত
ট্যাংলরী শ্রমিক

খুলনায় রক্তাক্ত হামলা: প্রভাবশালী মহলের ছত্রছায়ায় খুনের চেষ্টা!

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা দৌলতপুর পাবলা কেশব লাল রোডে নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হলেন পদ্মা, মেঘনা, যমুনা-ট্যাংলোরি কল্যাণ সমিতির উপদেষ্টা ও খুলনা বিভাগীয় ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইউনুছ আলী খালাসী। হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল ১১টায় খুলনা ট্র্যাংলোরি শ্রমিক কল্যাণ ও ভাই ভাই সঞ্চয় সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীর ছেলে ফিরোজ আহমেদ দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন, যার মামলা নং-১৫, তারিখ ২২ মার্চ। মামলায় ১৪৩, ৩৪১, ৪৪৭ সহ নয়টি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজন হলেন মোহাম্মদ মঈনুল ইসলাম ওরফে মইন, মোহাম্মদ নইমুল ইসলাম ওরফে নইম ও মোহাম্মদ ইসলাম রেজা।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ইউনুছ খালাশীর সঙ্গে মোঃ আলী বিশ্বাসের দ্বন্দ্ব চলছিল। একাধিক শালিস বৈঠকে ইউনুছ খালাশীর পক্ষে রায় এলেও প্রতিপক্ষ মোঃ আলী বিশ্বাস প্রভাব খাটিয়ে তার জমি দখল করে রাখে। সরকার পরিবর্তনের পর ইউনুছ খালাশী তার জমির ন্যায্য হিস্যা চাইলে, গত ২২ মার্চ মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

এ ঘটনায় মামলা হলেও পাঁচ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি, সাধারণ সম্পাদক শেখ আলী আজিম, মিজানুর রহমান মিজু, সাবেক নেতা আবু জাফর, রমজান আলী ও বিএনপি নেতা মোঃ আনসার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..