1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

খুলনা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত
ইসলামী যুব আন্দোলন

ইসলামী যুব আন্দোলনের নতুন নেতৃত্ব: খানজাহান আলীতে পরিবর্তনের ডাক!

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনার খানজাহান আলী থানায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে নতুন নেতৃত্ব গঠনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা উপস্থাপন করা হয়। ২৪শে মার্চ, ২৩শে রমজান, সোমবার, ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডস্থ আই.জে.এ.বি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আহ্বায়ক মুহা. নাজিম হাওলাদার নাঈম এবং সঞ্চালনা করেন থানা সদস্য সচিব মাহাতাব ইবনে রফিক।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাঃ সম্পাদক মোঃ আব্দুস সবুর রাব্বি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া ও মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দেশের যুব সমাজকে ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে নৈতিক নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে যুব আন্দোলনের ভূমিকা, কর্মসংস্থান এবং সমাজকল্যাণমূলক কাজের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
✅ সভাপতি: মোঃ নাজিম হাওলাদার নাঈম
✅ সহ-সভাপতি: মোঃ রিয়াজ হাওলাদার
✅ সাঃ সম্পাদক: মোঃ মাহাতাব ইবনে রফিক
✅ যুগ্ম সাঃ সম্পাদক: হাফেজ মোঃ ওবায়দুল্লাহ
✅ সাংগঠনিক সম্পাদক: শেখ নাজির আহমাদ
✅ দফতর সম্পাদক: মাও. মাহমুদ আল হাসান
✅ অর্থ সম্পাদক: মোঃ আজহারুল হুদা
✅ প্রচার সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম বাপ্পি
✅ প্রকাশনা সম্পাদক: মাও. মোঃ আরিফ বিল্লাহ
✅ দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক: মুফতি আব্দুল্লাহ আল আতিক
✅ যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক: মোঃ আমান উল্লাহ
✅ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মোঃ রমজান শেখ
✅ মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক: মোঃ আব্দুর রহমান
✅ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: মোঃ মানজারুল হুদা
✅ আইন ও মানবাধিকার সম্পাদক: মোঃ মেহেদি হাসান ইমন
✅ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোঃ কামরুল ইসলাম
✅ তথ্য ও গবেষণা সম্পাদক: মোঃ ফারদিন আহমাদ
✅ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মোঃ আনিসুর রহমান জিতু
✅ সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক: মোঃ মোস্তফা হোসাইন
✅ উপসম্পাদক: মোঃ মেহেদি হাসান

এই সম্মেলনের মাধ্যমে ইসলামী যুব আন্দোলন নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করলো, যারা ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..