1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনা বিআরটিএ এর রোডশো ও লিফলেট বিতরণ এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

খুলনা বিআরটিএ এর রোডশো ও লিফলেট বিতরণ এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
রোডশো

ঈদের আনন্দ যেন দুঃখে না বদলায়—নিরাপদ যাতায়াতে মানতে হবে বিআরটিএর নির্দেশনা!

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খুলনা বিআরটিএ চালকদের জন্য কড়া নির্দেশনা দিয়েছে। সোমবার দুপুর ১২টায় এক বর্ণাঢ্য রোড শো ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমের নেতৃত্ব দেন খুলনা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলম। তার সঙ্গে উপস্থিত ছিলেন লাইসেন্স শাখার মোটরযান পরিদর্শক সাইফুর রহমান, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা। চালকদের উদ্দেশ্যে বিআরটিএর কড়া নির্দেশনা—অতিরিক্ত যাত্রী বহন নয়, অতিরিক্ত ভাড়া আদায় নয়, ট্রাফিক আইন মেনে চলতে হবে! পাশাপাশি, গতি নিয়ন্ত্রণে রাখা, মোবাইল ফোন ব্যবহার না করা, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং নেশা মুক্ত থেকে গাড়ি চালানোর কঠোর পরামর্শ দেওয়া হয়।

এছাড়া, যাত্রীদেরও সচেতন করা হয়। চলন্ত গাড়িতে ওঠানামা না করা, দ্রুত গাড়ি থেকে না নামা এবং নিরাপদে যাতায়াতের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। রোড শো শেষে খুলনা বিআরটিএ শহরের বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করে। নির্দেশনা দেওয়া হয়, ফিটনেসবিহীন পুরনো গাড়ি রং করে রাস্তায় নামানো হলে সংশ্লিষ্ট ওয়ার্কশপের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাগরিকদের সচেতন করতে বিআরটিএর এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। ঈদযাত্রা যেন নিরাপদ হয়, সে লক্ষ্যে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..