শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
জামালপুরে ঐতিহ্যবাহী বৌ মেলা: ৭০ বছর ধরে চলছে জামিরা বড়োইতার মেলা
জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের ঐতিহ্যবাহী জামিরা বড়োইতার বৌ মেলা অনুষ্ঠিত হয়েছে, যা ৭০ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। পূর্ব জামালপুরের ৮ নং বাঁশচড়া ইউনিয়নের জামিরা বড়োইতার বৈঠামারি ও শতাধিক গ্রামে এই মেলা ঘিরে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রতিবছরের মতো এবারও মেলা উপলক্ষে মেয়ে-জামাই ও ছেলের বৌদের নিয়ে বাড়ি বাড়ি উৎসব চলছে। জামিরা বড়োইতার মেলা থেকে শুরু হয়ে তিনদিন ব্যাপী এই উৎসবে গেরস্থরা তাদের মেয়ে-জামাই ও ছেলের বৌকে বিভিন্ন উপহার, সালামী প্রদান এবং মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করছেন। মেলা উপলক্ষে বিয়ের পীড়িতে বসা দূরের মেয়ে জামাইরা অপেক্ষায় থাকে এই আনন্দে শরিক হতে।
মেলাটি শুধুমাত্র গেরস্থদের মাঝে নয়, বরং গ্রামীণ ঐতিহ্য এবং সংস্কৃতির এক উজ্জ্বল প্রদর্শনী হিসেবে পরিচিত। এবারের মেলায় বিশাল এলাকাজুড়ে পসরা সাজিয়ে বসেছে দোকানিরা, যেখানে গ্রামীণ তৈজসপত্র, ঐতিহ্যবাহী মিষ্টি এবং বিশেষ করে এক কেজি ওজনের বালিশ মিষ্টি দৃষ্টি আকর্ষণ করেছে।
মেলা আয়োজনে সহায়তা করেছেন,
১. জনাব মোশারফ হোসেন আক্কাস
২. জনাব রফিকুল ইসলাম রঞ্জু
৩. জনাব ইউসুফ আলী সরকার
৪. জনাব আহসান হাবীব শামীম
৫. জনাব মোঃ তুতা মিয়া (সাবেক মেম্বার)
৬. জনাব আলাল উদ্দিন
৭. জনাব মোঃ মীর রেজাউল করিম
৮. জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া
৯. জনাব মোঃ সাজ মাহমুদ লালু (ইউপি সদস্য)
মেলার সভাপতিত্ব করেন:
জনাব মোঃ আব্দুল সামাদ
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন:
জনাব মোঃ আলাল উদ্দিন এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই ঐতিহ্যবাহী মেলা পূর্ব জামালপুরের সংস্কৃতি এবং গ্রামীণ জীবনযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়ে আছে।