1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনায় বিএনপির নেতাকর্মীদের মিলনমেলা, ইফতার মাহফিল অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

খুলনায় বিএনপির নেতাকর্মীদের মিলনমেলা, ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
ইফতার মাহফিল

বিএনপির ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা, দলীয় চেতনায় উজ্জীবিত নেতাকর্মীরা

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতা-কর্মীদের সম্মানে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে খুলনার কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই মাহফিলে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।

কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, যোগিপোল ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা।

এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. রইচউদ্দীন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন মেম্বার, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।

রাজনৈতিক উচ্ছ্বাসে ভরপুর এই ইফতার মাহফিলে নেতাকর্মীরা তাদের দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..