শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
মোঃ মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার (অতিরিক্ত সচিব) ২৩ মার্চ ২০২৫ খ্রি: রবিবার দিঘলিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় ও দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি দিঘলিয়া উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন, যেখানে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় নিয়ে বিস্তর আলোচনা হয়।
তার এই পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা নুরুল হাই মোহাম্মদ আনাছ, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, অফিসার ইনচার্জ এইচ এম শাহীনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
কমিশনারের এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনে এক ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে টেকনিক্যাল স্কুলের নির্মাণ কাজের মান ও অগ্রগতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততার সাথে কাজ শেষ করার নির্দেশ দেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তিনি উন্নয়নের গতি আরও বাড়ানোর নির্দেশনা দেন।