শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন’র ১৩১ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে খাগড়াছড়িতে। গতকাল শনিবার (২২ মার্চ) সকাল ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন’র জন্মবার্ষিকীর এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন’র জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, বই পড়া, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সামছুল ইসলাম তপন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন অত্র পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদীন, দৈনিক আজকের দর্পন পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও কবি এম মহাসিন মিয়া, নাট্যকর্মী ও কবি মোঃ আরাফাত হোসেন রিজভী, বাংলাদেশ শিশু একাডেমি খাগড়াছড়ি শাখার শিক্ষক ইতু চৌধুরী, সেবির বড়ুয়া ও পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক রিতু বড়ুয়া প্রমুখ।
সূত্রে আরও জানা যায়, অনুষ্ঠানে ২২ জন আবৃত্তি শিল্পীকে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা হয়। এসময় অন্যদের মধ্যে পাঠাগারের আবু ইউসুফ, চরন বিকাশ ত্রিপুরা, শালবন আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জনাব সাগর খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাস্টারদা সূর্য সেন’র
দেশপ্রেম ও বিপ্লবী চেতনাকে অন্তরে ধারণ করে
বই পড়া কর্মসূচির মাধ্যমে জ্ঞানের চর্চা ও সমাজের মঙ্গলের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত সকল পাঠক ও সদস্যগণ বই পাঠ প্রতিযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।